ঢাকা, ২৮ ফেব্রুয়ারি-২০২৫
স্টাফ রিপোর্টার : সিএনবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, মেটা তাদের ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটস অ্যাপসহ স্বতন্ত্র অফারগুলোতে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ যুক্ত করার পরিকল্পনা করছে।
এআইকে শক্তিশালী করার মডেলের ক্ষেত্রে মেটা অ্যামাজন, ওপেনএআই, গুগল ও মাইক্রোসফটের মতো প্রতিদ্বন্দ্বীদের সাথে প্রতিযোগিতা করছে এবং ২০২৩ সালে নিজস্ব এআই চ্যাটবট চালু করার পর থেকে তারা ক্রমবর্ধমানভাবে এই প্রযুক্তিটিকে তার প্ল্যাটফর্মগুলোতে ব্যবহার করছে।
সিএনবিসি বিষয়টির সাথে পরিচিত ব্যক্তিদের উদ্ধৃত দিয়ে জানায়, মেটা এই বছরের মাঝামাঝি নাগাদ একটি স্বতন্ত্র এআই অ্যাপ চালু করার পরিকল্পনা করছে।
ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান এক্স-এ, এক পোস্টে সিএনবিসির এক লিঙ্কসহ লিখেছেন: ‘ঠিক আছে, ঠিক আছে। হয়তো আমরা একটি সামাজিক অ্যাপ তৈরি করব।’
টেক জায়ান্টটি সম্প্রতি ২০২৪ সালের জন্য ক্রমবর্ধমান মুনাফা ও রাজস্বের কথা জানিয়েছে। আগামী বছরে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো সম্প্রসারণের উচ্চাভিলাষী পরিকল্পনা ঘোষণা করেছে।
সিইও মার্ক জুকারবার্গ বলেছেন, ‘আমি আশা করছি, এই বছর এমন একটি বছর হবে, যখন একটি অত্যন্ত বুদ্ধিমান ও ব্যক্তিগতকৃত এআই সহকারী ১ বিলিয়নেরও বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং মেটা এআই সেই শীর্ষস্থানীয় সহকারী হবে।’
তথ্যসূত্র : বার্তা সংস্থা এএফপি।
Related News :

এআই নতুন মডেল উন্মোচন করেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ডিপসিক

গুগলের সঙ্গে ক্লাউড কম্পিউটিং চুক্তি করেছে মেটা

ডেটা সায়েন্স, এআই ও অ্যাপ্লিকেশন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

স্পেসএক্স-এর প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ

আজ ফ্রি ইন্টারনেট ডে : কীভাবে পাবেন ১ জিবি ডেটা

'এ-চালান' সেবা চালু : অনলাইনে শুল্ক-কর পরিশোধের সুযোগ

শ্রম বিষয়ক হেল্পলাইনের ১৬৩৫৭ আপগ্রেডেড ভার্সন উদ্বোধন

ডাক বিভাগের কোষাগার ব্যবস্থাপনা ডিজিটাল রূপান্তরের উদ্বোধন

বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট সেবা 'গুগল পে'


