ঢাকা, ৩১ জুলাই-২০২৫
স্টাফ রিপোর্টার : ঢাকার উত্তরার দিয়াবাড়ি সংলগ্ন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিমান বিধ্বস্তের ঘটনার প্রেক্ষিতে ঘটনাস্থলে জনসমাগম বেড়ে যায়। এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অস্থায়ী দোকানদার অবৈধভাবে দোকান নির্মাণ করে এবং সাধারণ জনগণের অসহায়তার সুযোগ নিয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি শুরু করে। বিশেষ করে, এক বোতল পানির মূল্য ৬০০ টাকা পর্যন্ত বিক্রির ঘটনা জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করে।
এই অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে আজ ৩১ জুলাই (বৃহস্পতিবার) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৯ এর আওতাধীন এলাকার আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধভাবে নির্মিত দোকানগুলো উচ্ছেদ করা হয় এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সকল ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সতর্ক করে জানানো হয়, জনস্বার্থবিরোধী বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


