মব জাস্টিসে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা : ডিএমপি কমিশনার

ঢাকা, ২৪ জুন-২০২৫

স্টাফ রিপোর্টার : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার এখতিয়ার রাখে না। মব জাস্টিসের সাথে যারা জড়িত হবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ ২৪ জুন (মঙ্গলবার) রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

এর আগে শেখ মো. সাজ্জাত আলী ডিএমপি হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) আয়োজিত ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) ‘রোড সেফটি পোস্টার ও স্লোগান কনটেস্ট -২৫’ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

ডিএমপি কমিশনার সড়ক নিরাপত্তায় সচেতনতা ও সতর্কতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে বলেন, ঢাকাসহ সারাদেশে সড়ক দুর্ঘটনা এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর মূল কারণ চালকসহ সাধারণ জনগণের ট্রাফিক আইন ও নিয়মকানুন সম্পর্কে সচেতনতার অভাব।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, ডিআরএসপির মাধ্যমে আমরা স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের সচেতন করার চেষ্টা করছি। ছাত্র-ছাত্রীরা যদি সচেতন হয়, তাহলে তারা অন্যদেরও সচেতন করে তুলতে পারবে।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) নাসরিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, জাইকা-বাংলাদেশের মুখ্য প্রতিনিধি তোমোহিদে ইচিগুচি, ডিআরএসপির প্রজেক্ট ফর্মুলেশন আ্যাডভাইজার শোকো সাকোমা, জাইকার প্রতিনিধিগণ এবং প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ।

রাজধানীর ১৬টি স্কুল ও ৫টি বিশ্ববিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থী সড়ক নিরাপত্তা নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ১০টি পোস্টার এবং ১০টি স্লোগানের জন্য পুরস্কার ও সার্টিফিকেট দেওয়া হয়। অন্যদেরকেও বিশেষ পুরস্কার দেওয়া হয়।

ডিএমপি ২০২২ সালের মার্চ মাস থেকে জাইকার সঙ্গে ঢাকা ডিআরএসপি বাস্তবায়ন করছে। ডিআরএসপি হলো তিন বছরের জন্য একটি প্রযুক্তিগত সহযোগিতা প্রকল্প যার লক্ষ্য হচ্ছে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ব্যাপক ট্রাফিক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নে ডিএমপির সক্ষমতা জোরদার করা। ডিআরএসপি তিনটি আউটপুট নিয়ে গঠিত এবং আউটপুটগুলোর মধ্যে একটি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সড়ক নিরাপত্তা শিক্ষা বা জনসংযোগের উপর গুরুত্ব প্রদান করে।

Related News :

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে

বারিধারায় গাড়িচাপায় হত্যা মামলা : একটি জীবনের মূল্য মাত্র ৯ লাখ টাকা

বারিধারায় গাড়িচাপায় হত্যা মামলা : একটি জীবনের মূল্য মাত্র ৯ লাখ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×