ঢাকা, ২৬ ডিসেম্বর-২০২৪
স্টাফ রিপোর্টার : প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর কালো ধোঁয়ায় ঢেকে যায় সচিবালয় সহ আশপাশের এলাকা।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। প্রথমে আটটি ইউনিট কাজ শুরু করলেও পরে আরো দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
পুলিশ ও এপিবিএন সদস্যরাও আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে সহযোগিতা করেন।
সচিবালয়ে আগুন লাগার পর সেখানে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।
কীভাবে ওই ভবনে আগুন লাগলো, তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও প্রাথমিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
সচিবালয়ের ৭ নম্বর ভবনের ১০টি তলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ অফিস রয়েছে- অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দপ্তর রয়েছে সেখানে।
ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের কলাপসিবল গেইট কেটে ভেতরে ঢুকে আগুন নেভানোর কাজ করেছেন।
আগুন নেভানোর কাজে নিয়োজিত একজন ফায়ার ফাইটার রাস্তা পার হতে যাওয়ার সময় ট্রাক চাপায় গুরুতর আহত হন। আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের অক্লান্ত প্রচেষ্টায় সকাল ৮:১৫ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আসে।
Related News :

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মোংলা বন্দর, সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর ৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড 'জাতীয় পতাকা' প্রদান অনুষ্ঠিত

দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

হাইতিতে গ্যাং সাপ্রেশন ফোর্সে (GSF) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রবর্তী দলের বাংলাদেশ ...

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির

বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে বিমরাডের কর্মশালা অনুষ্ঠিত


