ঢাকা, ২৬ এপ্রিল-২০২৫
জেলা প্রতিনিধি : বরগুনা সদর থানায় দায়ের করা প্রতারণা মামলার প্রধান আসামি মো. আব্দুল মান্নান (৪৮) কে ময়মনসিংহের ত্রিশাল এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
মামলার বাদী মো. মুসলেম উদ্দিন অভিযোগ করেন, মান্নানসহ প্রতারক চক্র ভুয়া গ্রেফতারি পরোয়ানা তৈরি করে সাধারণ মানুষকে হয়রানি করত। ২০১৭ সালে তারা অস্ত্র আইনের ধারা, নারী ও শিশু নির্যাতন এবং ডাকাতির ধারা উল্লেখ করে মুসলেম উদ্দিন ও সাক্ষী আতাহারকে জাল নথির মাধ্যমে গ্রেফতার করিয়ে হাজতে পাঠায়। পরে ২০১৮ সালে বিস্ফোরক দ্রব্য আইনের একটি ভুয়া মামলায় মুসলেম উদ্দিনকে আট দিন কারাবন্দি করে। অথচ তদন্তে জানা যায়, তিনি উক্ত মামলার কোনো আসামি নন। ঘটনার পর মুসলেম উদ্দিন প্রতারক চক্রের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা করেন।
এ ঘটনার তদন্তে নেমে র্যাব ছায়াতদন্ত শুরু করে। পরবর্তীতে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামানের নেতৃত্বে আজ ভোরে ত্রিশাল এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


