ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঢাকা, ০৩ জানুয়ারি-২০২৬

স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ০৩ জানুয়ারি (শুক্রবার) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ আসনে জমা দেওয়া ১১ জন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়। এরপর রুমিন ফারহানা সরাসরি সাংবাদিকদের উদ্দেশে নিজের মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মনোনয়ন না দেওয়ায় দলের প্রতি আমার কোনো কষ্ট বা ক্ষোভ নেই। দলের দুঃসময়ে আমি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কাজ করেছি। তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা অনেক সময় আমার বয়স ও রাজনৈতিক অভিজ্ঞতার চেয়েও বড় ছিল। সেই দায়িত্ব পালনে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি।

রুমিন ফারহানা জানান, ২০২২ সালের ডিসেম্বরে দল তাকে পদত্যাগ করতে বললে তিনি কোনো দ্বিধা না করেই তা মেনে নিয়েছিলেন। এরপরও দল যদি মনে করে নতুন নেতৃত্বের প্রয়োজন, আমি সেটিকে স্বাগত জানাই। দল যদি ভাবে আমার সেবার আর প্রয়োজন নেই, সেটিও আমি মেনে নিলাম।

তিনি সাম্প্রতিক কিছু অভিযোগের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, কিছু জায়গায় তার কর্মীদের বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে হয়তো মামলা দেওয়া হবে। আমি বলেছি, এমন কিছু হলে অবশ্যই প্রশাসনকে জানাব। যদি কোনো ঘটনা আমার নির্বাচনী প্রচার বা নেতাকর্মীদের নিরাপত্তা বিঘ্নিত করে, সে ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেব।

Related News :

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত : বহিষ্কার ১৪

ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত : বহিষ্কার ১৪

মতিঝিল আরামবাগে বিএসটিআইয়ের অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস

মতিঝিল আরামবাগে বিএসটিআইয়ের অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের প্রায় দেড় হাজার গাড়ি নিয়ে লং মার্চ শুরু

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের প্রায় দেড় হাজার গাড়ি নিয়ে লং মার্চ শুরু

ইনসাফের কথা বলা অপকর্মকারীদের জনগণ বিশ্বাস করে না

ইনসাফের কথা বলা অপকর্মকারীদের জনগণ বিশ্বাস করে না

নৈতিক স্খলনজনিত কারণে সাতক্ষীরা-৪ আসনের এমপি বহিষ্কার

নৈতিক স্খলনজনিত কারণে সাতক্ষীরা-৪ আসনের এমপি বহিষ্কার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে নিয়োগ পেয়েছেন রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে নিয়োগ পেয়েছেন রাশেদ খাঁন

শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা প্রকাশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা প্রকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×