বিজয় বইমেলা : পাঠকের আগ্রহ মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক বই

ঢাকা, ১২ ডিসেম্বর-২০২৫ 

স্টাফ রিপোর্টার : বিজয় দিবস উপলক্ষ্যে বাংলা একাডেমিতে চলছে বিজয় বইমেলা। প্রথমবারের মতো এই বইমেলা আয়োজন করছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)। আজ ১২ ডিসেম্বর (শুক্রবার) বিজয় বইমেলার তৃতীয় দিন পাঠকদের ভিড়ে সরগরম হয়ে উঠেছে বাংলা একাডেমি প্রাঙ্গণ। বিজয় বইমেলায় আগত দর্শনার্থী ও পাঠকদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের আগ্রহের শীর্ষে রয়েছে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস নিয়ে লেখা বইপত্র।

মেলা প্রাঙ্গণ সরেজমিন ঘুরে দেখা যায়, শহরের নানা প্রান্ত থেকে দুপুর আড়াইটা থেকেই দর্শনার্থী ও পাঠকেরা এসে জড়ো হচ্ছেন। প্রতিটি প্রকাশনীর স্টলেই পাঠকদের আনাগোনা দেখা যায়। কেউ বইপত্র উল্টিয়ে মলাট দেখছেন, আবার কেউবা দাঁড়িয়ে একঝলক পড়েও নিচ্ছেন সূচিপত্র।

মেলার দ্বিতীয় দিনে ‘মুনীর চৌধুরী শতবার্ষিক পাঠ’ শীর্ষক বই নিয়ে বিজয় মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বইটি নিয়ে আলোচনা করেন ড. মাসরুর ইমতিয়াজ ও শাহমান মৈশান।

শাহমান মৈশান তার আলোচনায় বলেন, এই বইতে মুনীর চৌধুরীকে দেখার একটি পদ্ধতি আমরা পেতে পারি। এই বইয়ের সূত্রে মুনীর চৌধুরীকে আমরা নতুনভাবে দেখতে পারি। বইটির মাধ্যমে বোঝা যায় মুনীর চৌধুরী আজও আমাদের মাঝে প্রাসঙ্গিক, পাঠকের মধ্যে তিনি এখনো জীবিত আছেন। তাঁকে দেখার একটি উপলক্ষ তৈরি করে দিয়েছে এই বইটি।

মাসরুর ইমতিয়াজ বলেন, মুনীর চৌধুরী যে আজও আমাদের মাঝে প্রাসঙ্গিক, সে বিষয়টিই এই বইতে আলোকপাত করা হয়েছে। বিজয় বইমেলা চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর আড়াইটা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। তবে ছুটির দিনে সকাল ১১টা থেকে মেলা শুরু হবে।

Related News :

নজরুল আবৃত্তিকে আধুনিক শিল্পের মর্যাদা দেন কাজী সব্যসাচী

নজরুল আবৃত্তিকে আধুনিক শিল্পের মর্যাদা দেন কাজী সব্যসাচী

নজরুল বর্ষ উপলক্ষে বাংলা একাডেমির সেমিনার আগামীকাল

নজরুল বর্ষ উপলক্ষে বাংলা একাডেমির সেমিনার আগামীকাল

চাঁদপুরে সাত লেখক-শিল্পী পেলেন চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক

চাঁদপুরে সাত লেখক-শিল্পী পেলেন চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক

'অনুপ্রাস' জাতীয় কবি সংগঠনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

'অনুপ্রাস' জাতীয় কবি সংগঠনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী

কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী

বাংলা একাডেমিতে গাজী শামছুর রহমান স্মারক বক্তৃতা-২০২৬ অনুষ্ঠিত

বাংলা একাডেমিতে গাজী শামছুর রহমান স্মারক বক্তৃতা-২০২৬ অনুষ্ঠিত

'অনুপ্রাস' জাতীয় কবি সংগঠনের ঢাকা মহানগর কমিটি ঘোষণা

'অনুপ্রাস' জাতীয় কবি সংগঠনের ঢাকা মহানগর কমিটি ঘোষণা

জাতীয় কবি নজরুলের বিদ্রোহ, বিপ্লব, মানবিকতা ও নান্দনিক সংস্কৃতি নিয়ে আলোচনা

জাতীয় কবি নজরুলের বিদ্রোহ, বিপ্লব, মানবিকতা ও নান্দনিক সংস্কৃতি নিয়ে আলোচনা

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

চাঁদপুরে চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন ৬ লেখক

চাঁদপুরে চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন ৬ লেখক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×