ঢাকা, ১৫ নভেম্বর-২০২৫
জেলা প্রতিনিধি : রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যার ঘটনায় গ্রেফতার লিমন মিয়ার আজ পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত বৃহস্পতিবার নগরীর তেরখাদিয়া এলাকায় বিচারকের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা করেন লিমন।
আজ ১৫ নভেম্বর (শনিবার) দুপুর আড়াইটার দিকে পুলিশ লিমনকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করে। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে লিমনকে রাজপাড়া থানায় নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে, পুলিশি হেফাজতে থাকা অবস্থায় লিমনকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। নোটিশে তাকে ১৯ নভেম্বর আদালতে সশরীরে উপস্থিত হয়ে জবাব দাখিল করতে বলা হয়েছে।
গত ১৩ নভেম্বর তেরখাদিয়া এলাকায় মেট্রোপলিটন সেশন জজ আব্দুর রহমানের ছেলে তৌসিফ রহমান সুমনকে (১৬) কুপিয়ে হত্যা করে এবং জজের স্ত্রীকে আহত করে লিমন।
Related News :

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই ভারতীয় মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

পাবনায় ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, পাশের বাড়ি থেকে ছেলে আটক


