ঢাকা, ১৬ এপ্রিল-২০২৬
স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তর বাড্ডায় একটি নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. নাজমুল (২৭) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। ভবনটির রড মিস্ত্রী হিসেবে কর্মরত ছিলেন তিনি। ১৫ এপ্রিল (বুধবার) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে সহকর্মীরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল থেকে নিহতের খালাতো ভাই জয়নাল আবেদীন জানান, আমার ভাই ওই নির্মাণাধীন ভবনে রড মিস্ত্রীর কাজ করছিলেন। আজ (বুধবার) দুপুরে অসাবধানতাবশত পাঁচতলা তলার ছাদ থেকে নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


