ঢাকা, ১৪ এপ্রিল-২০২৬
স্টাফ রিপোর্টার : বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সার্বিক নিরাপত্তা জোরদারে ২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পহেলা বৈশাখ উপলক্ষে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্ন উদযাপন নিশ্চিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানগুলোর মধ্যে রয়েছে- রমনা বটমূল ও এর আশপাশ এলাকা; হোটেল ইন্টারকন্টিনেন্টাল; কাকরাইল; মৎস্য ভবন; ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গেট; দোয়েল চত্বর; শাহবাগ জাতীয় জাদুঘর; শহীদ জিয়া শিশু পার্ক; রমনা মঞ্চ এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবর।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে। শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও নিরাপদ পরিবেশে নববর্ষ উদযাপনের জন্য বিজিবি সকল নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছে।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


