ঢাকা, ২৭ সেপ্টেম্বর-২০২৬
এইচ. আলিম, (বগুড়া প্রতিনিধি) : বগুড়ায় শ্যামল বাংলা সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর (শনিবার) রাতে বগুড়া শহরের শহীদ খোকন পার্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা জাসাসের আহবায়ক ওয়াহিদ মুরাদ। সভাপতিত্ব করেন ‘শ্যামল বাংলা সাংস্কৃতিক একাডেমির’ শফিকুল ইসলাম শ্যামল।
কবি ও সাংবাদিক এইচ আলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থি ছিলেন নাট্যজন খলিলুর রহমান চৌধুরী, দোলন চাঁপা সাংস্কৃতিক একাডেমির সভাপতি হাসিনুর রহমান হাসু, সংগঠনের সাধারণ সম্পাদক মেঘা আক্তার মলিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সঙ্গীত প্রশিক্ষক গুরুদাস পোদ্দারকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা হিসেবে ক্রেস্ট, নগদ টাকা ও উত্তরীয় পরানো হয়। শ্যামল বাংলা সাংস্কৃতিক একাডেমির মেঘা, মনিরুজ্জামান মন, হ্যাপী, অনিমা, স্বচ্ছ, মুহিবসহ অন্যান্যরা সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন।
Related News :

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই ভারতীয় মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

পাবনায় ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, পাশের বাড়ি থেকে ছেলে আটক


