ঢাকা, ১১ মার্চ-২০২৬
এইচ আলিম, (বগুড়া প্রতিনিধি) : বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীতে মাছ শিকারি রঞ্জন চৌধুরী নামের এক ব্যক্তির বড়শিতে ধরা পড়েছে ১০৫ কেজি ওজনের বিপন্ন প্রজাতির বাঘাইড় মাছ। ধুনট উপজেলার আওলাকান্দি যমুনা নদীর ঘাটে বড় মাছটির দেখা মিললে শতশত মানুষ ভিড় করে এক নজর দেখতে। ১০ মার্চ (মঙ্গলবার) বিকালে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে।
বিশাল সাইজের বাঘাইর মাছটি গ্রামবাসি ৭৫০ গ্রাম করে ভাগ-বাটোয়ারা করে নেন। প্রতি ভাগে একহাজার টাকা করে সোয়া লাখ টাকা পেয়েছেন মাছ শিকারি রঞ্জন চৌধুরী।
১১ মার্চ (বুধবার) দুপুরে রঞ্জন চৌধুরী জানান, আওলাকান্দি ঘাট এলাকায় যমুনা নদীতে বড়শি ফেলা হয়। ধরা পড়ে ১০৫ কেজি ওজনের বাঘাইর (বাঘার) মাছ। ওজনের ভারে মাছটি হাতের কাছে নেওয়া ছিল কষ্টসাধ্য।কয়েকজনের সহযোগিতায় উপরে তুলে আনা হয়। নদী থেকে মাছটি তুলতে গিয়ে আঘাত পেয়েছি। ধরতে পেরে আমি খুবই আনন্দিত।
স্থানীয়রা জানান, বিরল প্রজাতির মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা এসে ভিড় জমায়। এলাকার অনেকে জীবনে প্রথমবার এত বড় বাঘাইর মাছ দেখেছেন বলে মন্তব্য করেছেন।
স্থানীয় চিকিৎসক ডা. রেজাউল করিম মন্ডল জানান, এর আগে এই এলাকার যমুনা নদীতে এতবড় মাছ ধরা পড়ার ঘটনা শোনা যায়নি। বড় বাঘাইড় মাছ খুব কম দেখা মেলে।
Related News :

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই ভারতীয় মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

পাবনায় ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, পাশের বাড়ি থেকে ছেলে আটক


