বগুড়ায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ

ঢাকা, ১৬ আগস্ট-২০২৬

এইচ আলিম, (বগুড়া জেলা) : ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো বেলুন ও পায়রা উড়িয়ে বগুড়ায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ। ১৬ আগস্ট (রবিবার) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির আয়োজনে একটি র‌্যালী শহর প্রদক্ষিণ করে। র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে এবং জেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে মৎস্য পক্ষের উদ্বোধন, আলোচনা সভা ও পুরষ্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, বগুড়ার কাহালু, নন্দীগ্রাম, আদমদীঘি, দুপচাঁচায়িাসহ কয়েকটি উপজেলায় মাছের পোনা উৎপাদনসহ মৎস্য চাষ হয় অনেক আগে থেকেই। এসব এলাকার খামারিদের বাজারজাতকরণ সহজ করতে সরকারের নির্দিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করার আশ্বাস দেন তিনি। বগুড়ায় মাছের নানা রোগ নিরুপণ ও জাত ও মানোন্নয়নে একটি পরীক্ষাগার তৈরির বিষয়েও সরকারের নজরে আনবেন বলেও জানান তিনি।

সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) জ্যোতি বিকাশ চন্দ। স্বাহত বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসার মো. খালেকুজ্জামান সরকার। বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক ময়নুল হক বকুল, উদ্যোক্তা সামিউল সাদিক, সোনার বাংলা মৎস্য হ্যাচারির সত্ত্বাধিকারী মঞ্জুরুল হক সোনা। জেলার শ্রেষ্ঠ ও সফল মৎস্য উৎপাদনকারী বিবেচনায় এবছর বগুড়া—৩ (আদমদীঘি—দুঁপচাচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার পাচ্ছেন বলেও জানানো হয়।

এবছর দেশিয় প্রজাতির ছোট মাছ উৎপাদন ক্যাটাগরিতে পুরষ্কৃত করা হয়—কাহালু উপজেলার ভালশুন গ্রামের দিহান মৎস্য খামারের সত্ত্বাধিকারী শহিদুল ইসলামকে, কার্প জাতীয় মাছ উৎপাদনে নন্দীগ্রাম উপজেলার ভাই ভাই মৎস্য খামারের আব্দুল মালেককে, মৎস্য সম্পদ উন্নয়নে যুব উদ্যোক্তা হয়ে পুরষ্কৃত হয়েছেন শেরপুর উপজেলার আলতাদিঘীর কুসুম্বা গ্রামের সামিউল সাদিক এবং বগুড়া সদরের কার্প জাতীয় মাছ উৎপাদনে পুরষ্কার পেয়েছেন দি আরেফা মৎস্য খামারের রাজা মিয়া শেখ। নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রতিনিধিদের সম্মাননা স্মারক, সনদ এবং গাছের চারা উপহার প্রদান করা হয়। পরে সরকারি শিশু পরিবারের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

Related News :

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে  ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই ভারতীয় মোবাইল জব্দ

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই ভারতীয় মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

পাবনায় ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা

পাবনায় ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, পাশের বাড়ি থেকে ছেলে আটক

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, পাশের বাড়ি থেকে ছেলে আটক

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×