ঢাকা, ১৫ আগস্ট-২০২৬
এইচ আলিম (জ্যেষ্ঠ প্রতিবেদক) : বগুড়ায় মন্দিরা সাংস্কৃতিক পরিষদের আয়োজনে নজরুল বর্ষে আলোচনা সভা, সঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংস্কৃতিক অনুষ্ঠান পূর্ণিমার জোসনা দেবো অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট (শুক্রবার) রাতে বগুড়া মহানগরের জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জাসাস বগুড়ার আহবায়ক ওয়াহিদ মুরাদ, মাউশির উপ পরিচালক (কলেজ ২) শফি মাহমুদ, বগুড়া শব্দ কথন সাহিত্য আসরের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক এইচ আলিম। স্বাগত বক্তব্য রাখেন সঙ্গীত প্রশিক্ষক আব্দুস সালাম। সভায় সভাপতিত্ব করেন মন্দিরা সাংস্কৃতিক পরিষদের সভাপতি মো. আলমগীর কবির।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, নৃত্য প্রশিক্ষক আতাউর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত প্রশিক্ষক হাসিনুর রহমান হাসু, প্রকাশ শৈলীর লুবনা জাহান, জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার সভাপতি ফাতেমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সাদেক সোহাগ, শফিকুল ইসলাম শ্যামল, বাপ্পি, রবি, আলোচনা শেষে গত ৭ আগস্ট নজরুল বর্ষ উপলক্ষে অনুষ্ঠিত নজরুল সঙ্গীতের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীবৃন্দের ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়। চারটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নবনিতা, লাবীব, আলমগীর কবির, লিপি প্রধান, অথৈ, আদিয়ান, শিহাসহ অন্যান্য শিল্পীবৃন্দ।
Related News :

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই ভারতীয় মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

পাবনায় ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, পাশের বাড়ি থেকে ছেলে আটক


