বগুড়ায় দুই শতাধিক কবি নিয়ে সাহিত্য উৎসব

ঢাকা, ২২ আগস্ট-২০২৫

জেলা প্রতিনিধি : জাতীয় কবিতা মঞ্চ বগুড়া জেলা শাখার আয়োজনে আজ ২২ আগস্ট (শুক্রবার) দিনব্যাপী কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এ আসরে দুই শতাধিক কবিতা নিয়ে আনন্দে মাতে কবিগণ। বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি মিলনায়তনে কবিতা উৎসবে প্রধান অতিথির বক্তব্য দেন, বৃহত্তর বগুড়া সমিতি ঢাকার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন, জাতীয় কবিতা মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বগুড়া পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম রিপন। বিশেষ অতিথির বক্তব্য দেন, বগুড়া প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, মোফাখ্খারল ইসলাম, জাতীয় সাংস্কৃতিক মঞ্চ কেন্দ্রীয় কমিটির মহাসচিব আমজাদ হোসেন খান, কবিতা মঞ্চেরসহ সভাপতি মনজু খন্দকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাতয় কবিতা মঞ্চ বগুড়ার সভাপতি ফাতেমা ইয়াসমিন। স্বাগত বক্তব্য দেন, কবিতা মঞ্চ বগুড়ার সাধারণ সম্পাদক সাদেক হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন, বইমেলার উদ্বোধন, তরুণ কবিদের স্বরচিত কবিতা পাঠের আসর, আবৃত্তি, তরুণ কবি সৃষ্টিতে লিটলম্যাগের ভূমিকা বিষয়ক আলোচনা সভা, কবি আড্ডা, জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার মুখপত্র ও সাহিত্যের ছোট কাগজ কাঠপত্রের মোড়ক উন্মোচন করা হয়।

এবারের সাহিত্য উৎসবে কবি ও সম্পাদক প্রফেসর মীর আব্দুর রাজ্জাক, কবি ও সম্পাদক জয়ন্ত দেব, কবি ও গল্পকার সাংবাদিক মসহীন রাজু, কবি ও সম্পাদক মাহফুল আখতারকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও সাংবাদিক এইচ আলিম। এই অনুষ্ঠানে বগুড়া, রাজশাহী, রংপুর, পাবনা, ঈশ্বরদী, কুষ্টিয়া, নওগাঁ, জয়পুরহাট, ঢাকা, সিরাজগঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁ, গাইবান্ধাসহ বেশ কয়েক জেলার দুইশতাধিক কবি অংশগ্রহণ করেন।

Related News :

নজরুল আবৃত্তিকে আধুনিক শিল্পের মর্যাদা দেন কাজী সব্যসাচী

নজরুল আবৃত্তিকে আধুনিক শিল্পের মর্যাদা দেন কাজী সব্যসাচী

নজরুল বর্ষ উপলক্ষে বাংলা একাডেমির সেমিনার আগামীকাল

নজরুল বর্ষ উপলক্ষে বাংলা একাডেমির সেমিনার আগামীকাল

চাঁদপুরে সাত লেখক-শিল্পী পেলেন চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক

চাঁদপুরে সাত লেখক-শিল্পী পেলেন চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক

'অনুপ্রাস' জাতীয় কবি সংগঠনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

'অনুপ্রাস' জাতীয় কবি সংগঠনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী

কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী

বাংলা একাডেমিতে গাজী শামছুর রহমান স্মারক বক্তৃতা-২০২৬ অনুষ্ঠিত

বাংলা একাডেমিতে গাজী শামছুর রহমান স্মারক বক্তৃতা-২০২৬ অনুষ্ঠিত

'অনুপ্রাস' জাতীয় কবি সংগঠনের ঢাকা মহানগর কমিটি ঘোষণা

'অনুপ্রাস' জাতীয় কবি সংগঠনের ঢাকা মহানগর কমিটি ঘোষণা

জাতীয় কবি নজরুলের বিদ্রোহ, বিপ্লব, মানবিকতা ও নান্দনিক সংস্কৃতি নিয়ে আলোচনা

জাতীয় কবি নজরুলের বিদ্রোহ, বিপ্লব, মানবিকতা ও নান্দনিক সংস্কৃতি নিয়ে আলোচনা

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

চাঁদপুরে চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন ৬ লেখক

চাঁদপুরে চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন ৬ লেখক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×