ঢাকা, ২৯ সেপ্টেম্বর-২০২৫
এইচ আলিম, (বগুড়া জেলা প্রতিনিধি) : আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ও আয় বৃদ্ধির জন্য বগুড়ার শিবগঞ্জ গরীবপুর গ্রামের মোছাঃ মিষ্টি খাতুনকে কলার গাছের কান্ড থেকে আঁশ বা সুতা তৈরীর মেশিন প্রদান করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি হতে মিষ্টির সংসারে আয় বৃদ্ধির জন্য এই মেশিন প্রদান করা হয়।
জানা যায়, কলার গাছের আঁশের সুতা পরিবেশবান্ধব, টেকসই, ব্যবহার উপযোগী যা আন্তর্জাতিক বাজারে চাহিদা সম্পন্ন কাঁচামাল হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে। বগুড়ার, শিবগঞ্জে ব্যাপক কলার চাষ হয় এবং বিপুল পরিমাণ কলাগাছের কান্ড বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয়। উক্ত নারী উদ্যোক্তাকে মেশিন ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে, পরিত্যক্ত কলা গাছের আঁশ থেকে থেকে সুতা তৈরি করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং উৎপাদিত সুতায় দেশীয় নানান পণ্য তৈরীর পাশাপাশি, বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। পরিত্যক্ত কলা গাছকে অর্থনীতিতে রূপান্তর করে, অর্থনৈতিক সফলতার মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করে সফল উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যেই ব্র্যাক থেকে নারী উদ্যোক্তা মিষ্টিকে মেশিন প্রদান করেন। অত্র মেশিন প্রদান অনুষ্ঠানে ব্র্যাক প্রোগ্রাম ম্যানেজার, রিজনাল ম্যানেজার ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোছাঃ মিষ্টি খাতুন এর আগে কলার গাছের কান্ড থেকে অঁাশ বা সুতা তৈরীর প্রশিক্ষণ গ্রহণ করে সফলতা অর্জন করেন। এখন তিনি আয় বৃদ্ধিমুলক কাজ করতে আগ্রহী হলে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় তাকে মেশিনটি প্রদান করা হয়। 
Related News :

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই ভারতীয় মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

পাবনায় ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, পাশের বাড়ি থেকে ছেলে আটক


