প্রশাসকের বক্তব্য ও ডিএমপির উচ্ছেদ অভিযান পরস্পরবিরোধী : হকার্স ইউনিয়ন

ঢাকা, ০৮ এপ্রিল-২০২৬

স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকার ফুটপাতের হকারদের উচ্ছেদ নিয়ে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি হয়েছে। একদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসকেরা হকারদের পুনর্বাসনের আশ্বাস দিচ্ছেন, অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের নির্দেশে চলছে উচ্ছেদ অভিযান, যা স্পষ্টতই পরস্পরবিরোধী অবস্থান তৈরি করেছে। ০৭ এপ্রিল (মঙ্গলবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। এদিকে দুপুরে রাজধানীর সদরঘাটে হকার উচ্ছেদের প্রতিবাদে বাংলাদেশ হকার্স ইউনিয়ন কোতোয়ালি থানার উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

বিক্ষোভ কর্মসূচিতে হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত বলেছেন, এই দ্বৈত নীতি হকারদের জীবিকা নিয়ে অনিশ্চয়তা বাড়াচ্ছে। পুনর্বাসনের কোনো দৃশ্যমান ব্যবস্থা না নিয়ে উচ্ছেদ চালানো মানে হাজার হাজার পরিবারের রুটিরুজির পথ বন্ধ করে দেওয়া। তিনি অভিযোগ করেন, একদিকে আশ্বাস, অন্যদিকে বুলডোজার—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

হকার্স ইউনিয়নের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ মেনে নেওয়া হবে না। দ্রুত সমাধান না এলে তাঁরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন। সংগঠনের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত সভাপতি শাহিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান পাটোয়ারী, নির্বাহী সদস্য জহিরুল ইসলাম, কেন্দ্রীয় নেতা রাফিউল ইসলাম, তুলসী দাস প্রমুখ।

Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে  শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রাজধানীতে কোটি টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ-সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে কোটি টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ-সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×