পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বাংলাদেশ বিরোধী বক্তব্যে সিপিবি’র নিন্দা

ঢাকা, ২৭ আগস্ট-২০২৫

স্টাফ রিপোর্টার : পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার-এর ঢাকা সফরকালে দেয়া বাংলাদেশ বিরোধী বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ২৬ আগস্ট (মঙ্গলবার) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রদত্ত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এই বিবৃতিতে বলেন, গত ২২-২৪ আগস্ট তিনদিনের ঢাকা সফরকালে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের মানুষের দিল পরিস্কার করার কথা বলে ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহীনির দ্বারা বাংলাদেশের ভূখণ্ডে সংঘটিত ইতিহাসের জঘন্যতম গণহত্যার স্মৃতি ভুলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। যা খুবই নিন্দনীয় এবং কুটনৈতিক শিষ্টাচারের চরম লংঘন। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানী মন্ত্রীর এ ধরণের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতিগত মর্যাদার প্রতি এক চরম আঘাত। একইসঙ্গে এই বক্তব্য গণহত্যা সংক্রান্ত আন্তর্জাতিক আইন ও কনভেনশন সমূহের প্রতি চরম অবজ্ঞার বহিঃপ্রকাশ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তাঁর এই বক্তব্যের মধ্য দিয়ে আবারো প্রমাণ হলো, বাংলাদেশের নাগরিকদের প্রতি পাকিস্তানের শাসক শ্রেণীর বিদ্বেষমূলক মনোভাবের কোন পরিবর্তন ঘটেনি। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উচিত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের মন্ত্রী ইসহাক দার-এর এই বক্তব্যের নিন্দা করা এবং পাকিস্তান সরকারের উচিত এই ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করা।

Related News :

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে

বারিধারায় গাড়িচাপায় হত্যা মামলা : একটি জীবনের মূল্য মাত্র ৯ লাখ টাকা

বারিধারায় গাড়িচাপায় হত্যা মামলা : একটি জীবনের মূল্য মাত্র ৯ লাখ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×