ঢাকা, ০৫ নভেম্বর-২০২৫
বিশেষ প্রতিবেদন : কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পরান জহিরের জন্ম মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কয়ারিয়া গ্রামে। বাবা মো. আব্দুর রাজ্জাক ফকির, মা মোসা. তাবারুণ নেসা। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইন্সটিটিউট থেকে পড়ালেখা শেষ করে কর্মজীবন শুরু করেন। ছোটোবেলা থেকেই শিল্প-সাহিত্যের প্রতি প্রবল ঝোঁক। স্কুলজীবন থেকেই দু’এক কলম লিখতে শুরু করেন। পরবর্তীতে একাধারে অজস্র কবিতা রচনার পাশাপাশি গান রচনায় মনোযোগী হন। অসংখ্য কবিতা, গান লিখলেও বই আকারে তা প্রকাশ করা হয়ে ওঠেনি।
বিস্তৃত শৈশবের নানা ঘটনা নিয়ে পরান জহিরের লেখা ছাব্বিশটি ছোট গল্পের সমন্বয়ে গল্পগ্রন্থ ‘মায়াজাল’ প্রকাশিত হয়েছে অমর একুশে গ্রন্থমেলা ২০২১-এ। অসাধারণ গল্পগ্রন্থের রচয়িতা পরান জহির বলেন, ‘মায়াজাল’ আমার প্রথম গল্পের বই, ঠিক প্রথম সন্তানের মতো। কবিতা-গান লিখছি অনেক দিন। ৩০ বছরতো হবেই। শৈশবের দিনগুলোর কথা ভেবে স্মৃতিকাতর হতাম প্রায়ই। মনকে নাড়া দিত। হাতড়ে বেড়াতাম যখন তখন। ফিরে পেতে চাইতাম সেসব দিন। করোনার মাঝে অফুরন্ত সময় এসে আমাকে দিয়ে লিখিয়ে নিল সব। পুস্তকবন্দি হলো শৈশব। ‘মায়াজাল’ তার নাম।
লেখালেখির পাশাপাশি অভিনয়েও রয়েছে তার সমান আগ্রহ। এ যাবত অসংখ্য টিভি নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন। রয়েছে সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতাও। মঞ্চ নাটক দিয়েই অভিনয় জীবনের শুরু। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি ‘চারণ নাট্য গোষ্ঠী’র সাথে যুক্ত ছিলেন। সাময়িক বিরতির পর ২০০৭ সালে ফের যুক্ত হন দেশের বৃহৎ নাট্যদল ‘নাগরিক নাট্যাঙ্গন’-এ। সুদীর্ঘ পথ-পরিক্রমায় পেয়েছেন নাট্যগুরু ড. ইনামুল হক ও লাকী ইনাম’কে। মনের অন্তর্নিহিত অভিপ্রায়গুলোকে তারা ডানা মেলতে সাহায্য করেছেন নানাভাবে।
জহিরুল ইসলাম থেকে পরান জহির হয়ে ওঠার পেছনে যে মানুষটি জড়িত তিনি চিত্রনাট্যকার, নাট্য ও চলচ্চিত্র নির্মাতা- অনিমেষ আইচ। তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। চিত্রনাট্যকার, নাট্য ও চলচ্চিত্র নির্মাতা রেদোয়ান রনি’র প্রতিও জানিয়েছেন বিশেষ কৃতজ্ঞতা।
Related News :

নজরুল আবৃত্তিকে আধুনিক শিল্পের মর্যাদা দেন কাজী সব্যসাচী

নজরুল বর্ষ উপলক্ষে বাংলা একাডেমির সেমিনার আগামীকাল

চাঁদপুরে সাত লেখক-শিল্পী পেলেন চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক

'অনুপ্রাস' জাতীয় কবি সংগঠনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী

বাংলা একাডেমিতে গাজী শামছুর রহমান স্মারক বক্তৃতা-২০২৬ অনুষ্ঠিত

'অনুপ্রাস' জাতীয় কবি সংগঠনের ঢাকা মহানগর কমিটি ঘোষণা

জাতীয় কবি নজরুলের বিদ্রোহ, বিপ্লব, মানবিকতা ও নান্দনিক সংস্কৃতি নিয়ে আলোচনা

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ


