ঢাকা, ২৪ মে-২০২৫
চট্টগ্রাম জেলা প্রতিনিধি : চট্টগ্রামের আরেক শীর্ষ ‘সন্ত্রাসী’ আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবরকে (৪৪) রাতের আঁধারে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ২৩ মে (শুক্রবার) রাত সাড়ে আটটার দিকে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ আকবরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। এদিকে শুক্রবার ছুটির দিন হওয়ায় সৈকতে লোকজনের ভিড় ছিল অন্যান্য দিনের চেয়ে বেশি। হঠাৎ গুলির শব্দে সেখানে বেড়াতে আসা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে এদিক-ওদিক ছুটতে শুরু করে।
জানা যায়, আকবর নগরের বায়েজিদ বোস্তামী এলাকার মঞ্জু মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। ‘সন্ত্রাসী সাজ্জাদের প্রতিপক্ষ হিসেবে পরিচিত আকবর ও সরোয়ার। আকবরের স্বজনদের দাবি, কারাগারে বন্দী ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেনের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে। তবে পুলিশ হামলাকা ঘটনায় কারা জড়িতে বিষয়টি স্পষ্ট করতে পারেনি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে আটটার দিকে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় বসে একজন নারী এবং অন্য চারজন ছেলেসহ মোট ৬ জন ২৮ নম্বর দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় হঠাৎ ১০ থেকে ১২ জনের একটি দল এসে এলোপাতাড়ি গুলি করতে থাকে আকবরকে লক্ষ্য করে। গুলিতে আকবর মাটিতে লুটিয়ে পড়লে অস্ত্রধারীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ আকবরকে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
এ বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মাহমুদা বেগম বলেন, পতেঙ্গা সৈকতে একজন গুলিবিদ্ধ হয়েছে । তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কারা জড়িত তা তদন্ত চলছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
এর আগে গত ২৯ মার্চ ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেনকে লক্ষ্য করে গুলি করলে দুজন মারা যান নগরের বাকলিয়া এলাকায়। কারাগারে আটক ‘সন্ত্রাসী’ সাজ্জাদের অনুসারী ও তাঁর স্ত্রী তামান্না শারমিনকে নিয়ে কটূক্তি করে নিজের ফেসবুকে ভিডিও দিতেন আকবর। পাশাপাশি সাজ্জাদের স্ত্রী তামান্নাও আকবরকে দেখে নেওয়ার হুমকি দিয়ে ভিডিও দিতেন। গত ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে গ্রেপ্তার হন সন্ত্রাসী সাজ্জাদ। এরপর ২৯ মার্চ নগরের বাকলিয়া এক্সেস রোডে একটি প্রাইভেট কারকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে দুজন নিহত হন। তবে বেঁচে যান কারে থাকা ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেন। গত ১৫ মার্চ রাতে ‘সন্ত্রাসী’ ছোট সাজ্জাদকে রাজধানীর বসুন্ধরা শপিংমল থেকে গ্রেপ্তার করা হয় এরপর ১০ মে রাতে নগরের চান্দগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


