ঢাকা, ১৪ অক্টোবর-২০২৬
জেলা প্রতিবেদক : বিশ্ব ডাক দিবস উদযাপন এবং ডাক সেবা সপ্তাহ উপলক্ষ্যে জেলায় চিঠি উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর (বুধবার) বেলা ১১টায় নাটোর নবাব সিরাজ-উ-দৌলা সরকারি কলেজ প্রাঙ্গনে উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিক নেওয়াজ তালুকদার।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মো. শরীফুল হক এবং রাজশাহী বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. রাকিব বিশ্বাস। রাজশাহী বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মো. রকিব বিশ্বাস বলেন, ডাক বিভাগের নতুন সার্ভিস ‘স্পিড পোস্ট সার্ভিস’ জনপ্রিয়তা অর্জন করেছে। পাশাপাশি ই-কমার্স সার্ভিসও গতি পেয়েছে।
জনগণের আস্থার জায়গায় ডাকঘরকে সমুন্নত রেখে খুব দ্রুত তাদের প্রত্যাশা পূরণে ডাক বিভাগ সক্ষম হবে।
নাটোর প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার মো. শফিকুল ইসলাম জানান, ডাকঘরের মাধ্যমে চিঠি প্রেরণের ব্যবস্থাকে জনপ্রিয় করতে পোস্টম্যানকে দ্রুতগতির স্কুটি প্রদান করা হয়েছে। এছাড়া দ্রুত সেবা নিশ্চিত করতে অন্যান্য কার্যক্রমও বাস্তবায়ন করা হচ্ছে। আমরা চাই সাধারণ মানুষের সাথে ডাকঘরের মেলবন্ধন গড়ে উঠুক।
পোস্ট মাস্টার আরও জানান, ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস উপলক্ষ্যে ডিসি পার্ক প্রাঙ্গনে চিঠি লেখা উৎসবে শতাধিক উৎসাহী ব্যক্তির চিঠি বিনামূল্যে ডাক বিভাগের মাধ্যমে প্রাপকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
(বুধবার) কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীদের লেখা ২৮০টি চিঠি তাদের কাংখিত গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। বিনামূল্যে চিঠি প্রেরণের সপ্তাব্যাপী এই সুযোগ আগামীকাল শেষ হবে।
Related News :

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই ভারতীয় মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

পাবনায় ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, পাশের বাড়ি থেকে ছেলে আটক


