ঢাকা, ০৬ ডিসেম্বর-২০২৫
জেলা প্রতিনিধি : আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোর মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। মহান স্বাধীনতা সংগ্রাম চলাকালে ১৯৭১ সালের এই দিনে দেশের প্রথম জেলা হিসেবে পাকিস্তানি হানাদার মুক্ত হয় যশোর। ঐতিহাসিক এ দিনটি যশোরে সরকারি ও বেসরকারি নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করা হচ্ছে।
আজ ০৬ ডিসেম্বর (শনিবার) সকাল ১০টায় যশোর টাউন হল মাঠের স্বাধীনতা উন্মুক্ত মঞ্চে বেলুন ও কবুতর উড়িয়ে এবং বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার টাউন হল মাঠে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, মুক্তিযোদ্ধা সংসদ যশোরের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মযহারুল ইসলাম মন্টু, নারী মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ। দিনটি উপলক্ষে একই মাঠে বিকেল চারটায় যশোরের সাংস্কৃতিক সংগঠনগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। 
Related News :

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে


