ঢাকা, ০৮ সেপ্টেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার : প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে শর্তসাপেক্ষে ১,২০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ ০৮ সেপ্টেম্বর (সোমবার) বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, রপ্তানির জন্য আগ্রহী আবেদনকারীদের আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে অফিস সময়ের মধ্যে হার্ড কপি আকারে আবেদন জমা দেয়ার আহ্বান জানানো হয়েছে।
আবেদনের সঙ্গে রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, রপ্তানি নিবন্ধন সনদ (ইআরসি), আয়কর সনদ, ভ্যাট সনদ, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্স এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
সরকার প্রতি কেজি ১২.৫ মার্কিন ডলার করে ইলিশের সর্বনিম্ন রপ্তানি মূল্য নির্ধারণ করেছে। উল্লেখযোগ্য, যারা পূর্বে আহ্বান ছাড়া আবেদন করেছেন, তাদেরও নতুন করে আবেদন জমা দিতে হবে।
Related News :

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে


