ঢাকা, ০২ ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মোসা. নাহার আক্তার (৪৫) ও মোসা. হাসিনা (৪০) নামে দুইজন শিশু পাচারকারীকে আটক করেছে দায়িত্বরত আনসার সদস্যরা। আজ ০২ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে হাসপাতালের পুরাতন ভবনের নিচতলার ১০৬ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।
আনসার সূত্র জানায়, আটককৃত দুই নারী ৫০ হাজার টাকা চুক্তিতে একটি ছেলে শিশুকে ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে হাসপাতাল এলাকা ত্যাগ করার সময় সন্দেহ হলে হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত পিসি আলমগীর হোসেন, আনসার সদস্য মো. শামীম আহমেদ, মহিলা আনসার ফাতিমা এবং মহিলা আনসার রহিমা আক্তার তাদের থামান এবং জিজ্ঞাসাবাদে বিষয়টি নিশ্চিত হন। পরবর্তীতে তারা দুই নারীকে শিশুসহ আটক করেন। পরে বিষয়টি হাসপাতালের পরিচালক এবং শাহবাগ থানাকে অবহিত করেন হাসপাতালে কর্মরত আনসার সদস্যরা। বিকাল ৫টায় শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থলে এসে আটক দুই নারীকে থানায় নিয়ে যান।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, দুজনকে আটক করে থানায় দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


