ডিএনসিসির ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুরাদ গ্রেফতার
ঢাকা, ০৯ এপ্রিল-২০২৫
স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মুরাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ০৯ এপ্রিল (বুধবার) দুপুরে মিরপুর আহমেদ নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
মিরপুর ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মুরাদ হোসেনকে মিরপুর আহমেদ নগর থেকে গ্রেফতার করেছে ডিবি। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, মুরাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


