জেল পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট

ঢাকা, ১৯ সেপ্টেম্বর-২০২৫

ক্রাইম রিপোর্টার : মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি সাকিব ওরফে বাবুকে (২৩) গতকাল অভিযান চালিয়ে তেজগাঁও থেকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। সাকিব শরিয়তপুর জেলার জাজিরা থানার মজিবর মাদবরের ছেলে।

এটিইউ’র পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আসামি সাকিব ও তার সহযোগীরা ২০২০ সালের ২৫ জাজিরা থানার পূর্ব নাওডোবা হাজি কালাই মোড়লের কান্দি গ্রামের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাকিল মাদবরকে (১৫) অপহরণ করে তার পরিবার থেকে মুক্তিপণ দাবি করে। কিন্তু মুক্তিপণ না পেয়ে সাকিব ও তার সহযোগীরা ভিক্টিমকে হত্যা করে। পরে লাশ গুম করার উদ্দেশ্যে স্থানীয় নির্মাণাধীন রেল সেতুর পাশে পুঁতে রাখেন।

হত্যাকাণ্ডের পর সাকিব ও তার সহযোগীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। মামলার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের পর আদালত সাকিবকে মৃত্যুদণ্ড দেয়। তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে আটক ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর আসামি সাকিব গত বছরের ৬ আগস্ট কারাগার থেকে পালিয়ে যায়। গ্রেফতার এড়াতে আসামি দীর্ঘদিন যাবৎ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এটিইউ’র একটি চৌকস দল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার অধিযাচনপত্রের ভিত্তিতে, এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যা সাতটার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানার তেজতুরি বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে। গ্রেফতারের পর আসামিকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×