ঢাকা, ২৪ মার্চ-২০২৫
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, ‘জিয়া সাংস্কৃতিক জোট’ নামে একটি ভুয়া সংগঠন বিভিন্ন প্রতারণা ও অবৈধ কাজ করছে।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আজ ২৪ মার্চ (সোমবার) দলের এ অবস্থানের কথা জানান।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল ‘জিয়া সাংস্কৃতিক জোট’ নামে ভুয়া সংগঠন সৃষ্টি করে বিভিন্নভাবে প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। ভুয়া সংগঠনটি আগামীকাল ২৫ মার্চ ঢাকায় একটি অনুষ্ঠানেরও আয়োজন করেছে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘অবৈধ ও ভুয়া সংগঠনটির কর্মকাণ্ডের বিষয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হলো। ভুয়া সংগঠনটির সঙ্গে দলের নেতাকর্মীদের যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
অনুসন্ধানে জানা যায়, ‘জিয়া সাংস্কৃতিক জোট’ নামক ভুয়া সংগঠনটি’র কথিত প্রতিষ্ঠাতা সভাপতি আলী আশরাফ আখন্দ বিগত সময়ে ‘বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ’ (বাসাপ) নামক একটি সংগঠনের নামে অসংখ্য সাংস্কৃতিক কর্মীদের সাথে প্রতারণা করেছেন এবং বর্তমানে ‘বাংলাদেশ ক্রাইম রিপোর্টার কাউন্সিল (বিসিআরসি) নামক একটি ভুয়া সংগঠনের প্রতিষ্ঠাতা দাবী করছেন।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


