জামালপুরে গৃহবধূ নির্যাতনের দায়ে স্বামী-শ্বশুরের কারাদণ্ড

ঢাকা, ১৫ সেপ্টেম্বর-২০২৫ 

জেলা প্রতিনিধি : জামালপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের দায়ে স্বামী ও শ্বশুরকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার করে টাকা অর্থদণ্ড করা হয়। 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আজ ১৫ সেপ্টেম্বর (সোমবার) রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন, দেওয়ানগঞ্জ উপজেলার লংকারচর গ্রামের মো. কামরুল ইসলাম (২৯) ও তার বাবা মো. আব্দুর রাজ্জাক।

রাষ্ট্রপক্ষের সংক্ষেপে বলা হয়, কামরুল ইসলাম ২০১৬ সালে উপজেলার মৌলভীরচর গ্রামের মো. ময়নাল হকের মেয়ে জাহানারা বেগমকে যৌতুক হিসেবে দুই লাখ টাকা এবং এক লাখ টাকার গৃহস্থালীর জিনিসপত্র নিয়ে বিয়ে করেন। বিয়ের পর কামরুল আবার জাহানারার কাছে দুই লাখ টাকা দাবি করেন।  

যৌতুক চেয়ে ২০২১ সালের ৩১ জুলাই কামরুল তাকে নির্যাতন করেন। এ ঘটনায় আদালতে মামলা করেন জাহানারা বেগম। মামলার পর পুলিশ ওই বছরের ১৩ সেপ্টেম্বর আসামীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এ মামলায় বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামীদের দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন। আসামী আব্দুর রাজ্জাক পলাতক।

Related News :

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×