ঢাকা, ০৩ ফেব্রুয়ারি-২০২৬
চীফ রিপোর্টার : কবি নজরুল ইসলামের সাহিত্যকর্মের ইংরেজি অনুবাদ কুইটিসেন্সেস অব নজরুল ‘নজরুল নির্যাস’-এর প্রকাশনা উৎসব আজ অনুষ্ঠিত হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের পক্ষ থেকে ০৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুর ২টায় ইনস্টিটিউট অডিটোরিয়ামে প্রকাশনা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক (গ্রেড-১) মো. লতিফুল ইসলাম শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও পৌত্রী খিলখিল কাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা ইউনির্ভাসিটি অব সাউথ এশিয়া’র স্কুল অব আর্টস অ্যান্ড কালচার-এর ডিন, নজরুল পুরস্কারপ্রাপ্ত ও নজরুল গবেষক অধ্যাপক ইরশাদ আহমেদ শাহীন।
Related News :

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে


