‘চক্রান্ত-ষড়যন্ত্র’ করে বিএনপিকে ধ্বংস করা যাবে না : মির্জা ফখরুল

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি-২০২৫

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘চক্রান্ত-ষড়যন্ত্র’ করে জাতীয়তাবাদী শক্তির প্রতীক বিএনপি’কে ধ্বংস করা যাবে না।

‘বিএনপি’কে নিয়ে অনেকেই এখন ষড়যন্ত্র করছে’- উল্লেখ করে তিনি বলেন, ‘এই দলটিকে নিয়ে ভিত্তিহীন ও মুখরোচক সমালোচনা করার একটাই কারণ, সেটি হচ্ছে বিএনপি’র কর্মীরা যাতে উত্তেজিত হয় এবং এর ফলশ্রুতিতে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

অভিযোগের সুরে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি’র বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার শুরু হয়েছে। বলা হচ্ছে বিএনপি কিছুই করেনি। অথচ ফ্যাসিবাদের পতনের ভিত্তি গড়েছে বিএনপি। বিএনপি’কে নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না। বিএনপি’কে ঠেকাতে চাইছেন, কিন্তু বিএনপি’কে ঠেকানো যাবে না। শেখ হাসিনা-মঈনউদ্দিন-ফখরুদ্দিন বিএনপিকে ধ্বংস করতে নানাভাবে চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। কেউ পারবেও না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘কিছু কিছু দল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায়। আর আমরা মনে করি জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে স্থানীয় নির্বাচনে সহিংসতা হবে।

আজ ২৪ ফেব্রুয়ারি (সোমবার) ঢাকা জেলার ধামরাইয়ে বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

ছাত্র-জনতার আন্দোলনে গণবিস্ফোরনের মধ্যদিয়ে অন্তর্বর্তী সরকার এসেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আশাবাদী ড. ইউনূসের সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন দেবে, যেখানে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে। তিনি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব আরোপ করেন।

নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, এসবের জবাব দিতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনারা জনগণের সঙ্গে থাকুন, তাদের কাতারে  চলে যান।’

Related News :

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত : বহিষ্কার ১৪

ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত : বহিষ্কার ১৪

মতিঝিল আরামবাগে বিএসটিআইয়ের অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস

মতিঝিল আরামবাগে বিএসটিআইয়ের অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের প্রায় দেড় হাজার গাড়ি নিয়ে লং মার্চ শুরু

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের প্রায় দেড় হাজার গাড়ি নিয়ে লং মার্চ শুরু

ইনসাফের কথা বলা অপকর্মকারীদের জনগণ বিশ্বাস করে না

ইনসাফের কথা বলা অপকর্মকারীদের জনগণ বিশ্বাস করে না

নৈতিক স্খলনজনিত কারণে সাতক্ষীরা-৪ আসনের এমপি বহিষ্কার

নৈতিক স্খলনজনিত কারণে সাতক্ষীরা-৪ আসনের এমপি বহিষ্কার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে নিয়োগ পেয়েছেন রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে নিয়োগ পেয়েছেন রাশেদ খাঁন

শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা প্রকাশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা প্রকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×