ঢাকা, ১১ ডিসেম্বর-২০২৫
এম.এ জাহান (স্টাফ রিপোর্টার) : ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনের ধানের শীষের সুযোগ্য প্রার্থী, মিরপুরের কৃতি সন্তান আমিনুল হক গণমানুষের নিরাপত্তা, কর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিতের অঙ্গীকার ব্যক্ত করেছেন। ১০ ডিসেম্বর (বুধবার) রাজধানীর মিরপুর-১০, এ.বি.সি ব্লকের বসবাসকারী বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন মোহাম্মদ আমিনুল হক।
তিনি বলেন, নির্বাচনের মাঠে একটি রাজনৈতিক দল ইসলামকে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আজ তারা নিজেদের ইসলামিক দল বলে পরিচয় দেয়, তারা গত ১৭ বছর কোথায় ছিলেন? ৫ আগস্টের পর তাদের নতুন রূপ দেশবাসী দেখছে… ১৯৭১ সালেও জাতি তাদের পরিচয় দেখেছে।
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রার্থী জনাব আমিনুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মালিক সমিতির আহ্বায়ক কাজী আলী ইমাম আসাদ, সাবেক কমিশনার (ডিএনসিসি)। সহযোগিতায় ছিলেন, পল্লবী থানা বিএনপি’র ৩নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম নজু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক মাহবুবুর রহমান মন্টু, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এবং দুইবারের নির্বাচিত কাউন্সিলর মো. সাজ্জাদ হোসেন মোল্লা, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সহ-আহ্বায়ক লিলি, পল্লবী থানা ৩নং ওয়ার্ড বিএনপি’র লাইলী বেগম, পল্লবী থানা ৩নং ওয়ার্ড বিএনপি’র নুরুল ইসলাম তারা।
অনুষ্ঠানে পল্লবী থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


