খুলনা প্রেস ক্লাবে অবরুদ্ধ প্রেস সচিব শফিকুল আলম

ঢাকা, ২৮ জুন-২০২৫

খুলনা জেলা প্রতিনিধি : খুলনা মহানগর পুলিশ কমিশনারের পদত্যাগ দাবিতে ধারাবাহিক আন্দোলনের মুখে সেখানকার প্রেস ক্লাব পরিদর্শনে গিয়ে আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে অবরুদ্ধ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

২৮ জুন (শনিবার) বিকালে প্রেস সচিব খুলনা প্রেস ক্লাব পরিদর্শনে গেলে আন্দোলনকারীরা সেখানে গিয়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন এবং পুলিশ কমিশনারের অপসারণ দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসময় আন্দোলনকারীরা সাংবাদিকদের বলেন, পুলিশ কমিশনারের পদত্যাগ নিয়ে কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রেস সচিবকে বের হতে দেওয়া হবে না।

প্রেস সচিব সেখানে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। প্রায় তিন ঘণ্টা পর রাত ৮টা ৫ মিনিটে তিনি পুলিশ, সেনাবাহিনী ও নৌ বাহিনীর সদস্যদের পাহারায় বের হয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, প্রেস সচিব জেলা প্রশাসকের কার্যালয়ে খুলনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। বিকাল ৫টার দিকে তিনি প্রেস ক্লাব পরিদর্শনে আসেন। এদিকে খুলনা মহানগর পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের অপসারণ দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে শনিবার দুপুর থেকেই বিক্ষোভ করছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তাদের সঙ্গে খুলনার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরও অংশ নিতে দেখা যায়। প্রেস সচিব প্রেস ক্লাব পরিদর্শনে এসেছেন জানতে পেরে আন্দোলনকারীদের একটি অংশ সেখানে গিয়ে অবস্থান নেন এবং তাদের দাবি জানিয়ে স্লোগান দিতে শুরু করেন।

বিক্ষোভে অংশগ্রহণকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি সাংবাদিকদের বলেন, ‘আমরা পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণ চেয়ে তিন দিন ধরে আন্দোলন করছি, স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের কোনো খোঁজ নেননি।’ দাবির কথা তুলে ধরে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার প্রেস সচিব, আপনি প্রধান উপদেষ্টাকে বিষয়টা জানান। তা না হলে আপনাকে আমরা এখান থেকে বের হতে দেব না।’

এবিষয়ে খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক বলেন, ‘চলমান আন্দোলনের একটি অংশ প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নেন। ফলে ক্লাব থেকে কেউই বের হতে পারেননি। এ অবস্থায় প্রেস সচিবও অবরুদ্ধ হন।’ প্রেস ক্লাবের নেতারা বলেন, প্রেস সচিব পরে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সন্ধ্যা পৌনে ৮টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেন তিনি। আলোচনা শেষে তিনি প্রেস ক্লাব ত্যাগ করেছেন বলে জানান তারা। এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

Related News :

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে

বারিধারায় গাড়িচাপায় হত্যা মামলা : একটি জীবনের মূল্য মাত্র ৯ লাখ টাকা

বারিধারায় গাড়িচাপায় হত্যা মামলা : একটি জীবনের মূল্য মাত্র ৯ লাখ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×