ঢাকা, ০৪ এপ্রিল-২০২৫
স্টাফ রিপোর্টার : সাইক্লিস্টদের উৎসাহিত করতে ও সড়ক দুর্ঘটনা রোধে সাইকেল লেন চালু করার দাবিতে স্বত:স্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বিভিন্ন পরিবেশবান্ধব সংগঠনের উদ্যোগে আজ ০৪ এপ্রিল ১৪তম সাইকেল লেন দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য সাইকেল র্যালি বের করা হয়।
র্যালিটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব, ধানমন্ডি ট্যুরিস্ট সাইক্লিস্ট, কেরানীগঞ্জ সাইক্লিস্ট সোসাইটি, মিরপুর স্টান্ট বয়েজ ও জাতীয় ভিত্তিক সমমনা বিভিন্ন সংগঠন। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ সড়ক ও পরিবেশ রক্ষা।’
পরিষদের সভাপতি মো.আমিনুল ইসলাম টুব্বুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত অর্থ সচিব ও বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সভাপতি মো. তাওহীদুর রহমান, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রিয়াজ, মিরপুর স্টান্ট বয়েজের সভাপতি মোহাম্মাদ আলী রিমন, সভ্যতা প্রবীণ সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শাকিল হোসেন, উৎসব কমিটির আহবায়ক তানজিম এলাহী, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সাজ্জাদ হোসেন রিপন, উপদেষ্টা পরিষদের সদস্য সচিব তপন কুমার দাস ও দেশি বিদেশি পর্যটক সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঈদের ছুটিতে পুরো ঢাকা শহর ছিল ফাঁকা। আর তাই রাজধানীর বিভিন্ন প্রান্তে ঘুরেছে সাইকেলের দুই চাকা।
‘চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইড়া, উইড়া, ঢাকা শহর দেখমু আজ দুইজনে ঘুইরা ঘুইরা, ও.. পাবলিক ভাই, সাইকেলের ব্রেক নাই, নিরাপদ সড়কে সাইকেল লেন চাই’ এমন গান গেয়ে তরুণ-তরুণীদের মনের আনন্দে সাইকেল র্যালিতে অংশগ্রহণ করতে দেখা গেছে।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


