ঢাকা, ৩১ জুলাই-২০২৬
সৈয়দ বশির আহম্মেদ, (নিজস্ব প্রতিবেদক) : ঢাকার উত্তরা দক্ষিণখান থানাধীন ফায়দাবাদ এলাকার জামতলা গলিতে থেকে এক নারীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে দূর্বৃত্বরা। ঘটনাটি ঘটে ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে। ৩০ জুলাই (বৃহস্পতিবার) বিকালে গ্রিল কেটে ভেতরে ঢুকে ওই নারীকে হত্যা করা হয় বলে জানিয়েছেন পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ।
খুন হওয়ার পাশাপাশি ঘরের জিনিসপত্র লুট হওয়ার কথাও বলেছেন তিনি। নিহত নারীর নাম সারা রোকসানা পিনু। তার স্কুল পড়ুয়া দুটি ছেলে রয়েছে ও এক মেয়ে। তবে ঘটনার সময় ওই নারী বাসায় একাই ছিলেন বলে জানিয়েচেন পুলিশে। মির্জা তারেক আহমেদ বেগ বলেন, বিকাল ৩টার পর গ্রিল কেটে ভেতরে ঢুকে ওই নারীকে শ্বাসরোধে হত্যা করে মালামাল লুট করে দুর্বৃত্তরা।
নিহতদের মেয়ে হাসিন তানু বলেন, বেলা সাড়ে ৩ টায় স্কুল থেকে বাসায় ফিরে দেখেন জানালার গ্রীল কাটা। তার মা বিছানায় শুয়ে আছেন মুখের উপর একটি বালিশ দেয়া। ডাকাাডকি করার পর না উঠায় তার শরীর ধরে দেখি অনেক ঠান্ডা। তখন দৌড়ে আবার স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে জানান। তিনি তার বাবাকে ফোনে জানায়। বাবা পুলিশকে খবর দেয়। সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত এবং ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছে।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


