আনসারে আসছে আধুনিক অস্ত্রে সজ্জিত নতুন ৫ ব্যাটালিয়ন

ঢাকা, ১৭ আগস্ট-২০২৫

স্টাফ রিপোর্টার : আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে আরো জোর দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে নির্বাচনের আগেই দেশের পাঁচ বিভাগে নতুন করে আনসারের পাঁচটি ব্যাটালিয়ন গঠনের পরিকল্পনা নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নির্বাচনের পাশাপাশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জনবল সঙ্কট কাটানো ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন পাঁচটি ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে। চলতি বছরের ২৮ জুলাই মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাঠানো হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায়। সেখান থেকে পাঠানো হয় অর্থ মন্ত্রণালয়ে। অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর প্রস্তাবনার কাজ বাস্তবায়ন শুরু হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এটার কাজ মোটামুটি শেষ পর্যায়ে। এখন ফাইল অর্থ মন্ত্রণালয়ে আছে। আশা করা হচ্ছে খুব দ্রুত এসব কাজ সম্পন্ন হবে। অনুমোদনের পর পাঁচটি নতুন ব্যাটালিয়ন গঠনের বাজেট নিয়ে একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে। নির্বাচন কমিশনের নির্দেশনা ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি এসব ব্যাটালিয়ন দেশের গুরুত্বপূর্ণ কেপিআইভুক্ত এলাকায় কাজ করবে।

যেখানে হবে নতুন পাঁচ ব্যাটালিয়ন-

নতুন এই পাঁচ ব্যাটালিয়নকে দেশের গুরুত্বপূর্ণ পাঁচ শহরে দায়িত্ব দেয়া হবে। প্রথমটিকে রাখা হবে ঢাকার জন্য, দ্বিতীয়কে বরিশাল সদরে, তৃতীয়টিকে চট্টগ্রাম, চতুর্থ ব্যাটালিয়নকে রংপুরের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকা এবং পঞ্চমটি হবে কক্সবাজারের উখিয়া উপজেলায়। প্রতিটি ব্যাটালিয়নে ৪২৫ জন করে বিভিন্ন পদের সদস্য থাকবেন।

জানা যায়, পাঁচটি ব্যাটালিয়ন গঠন এবং মোট ২ হাজার ১২৫টি স্থায়ী পদ সৃজনের প্রস্তাব দেয়া হয়েছে। এসব পদের মধ্যে পরিচালক, উপপরিচালক এবং সহকারী পরিচালক পদে ২০ জন থাকবেন বিসিএস (আনসার) ক্যাডারের কর্মকর্তারা। প্রস্তাবনা অনুযায়ী ২ হাজার ১২৫টি পদের মধ্যে পাঁচজন পরিচালক, পাঁচজন উপপরিচালক, ১০ জন সহকারী পরিচালক, ২০ জন সার্কেল অ্যাডজুট্যান্ট, ৯০ জন সুবেদার, ১০০ জন নায়েব সুবেদার, ১২০ জন হাবিলদার, ২০০ জন নায়েক, ৩৯০ জন ল্যান্স নায়েক, ১ হাজার ১৮০ জন সিপাহি এবং পাঁচজন নার্সিং সহকারীর পদ সৃজনের কথা বলা হয়েছে।

সাধারণত আনসার সদস্যদের পাঁচ মাসের প্রশিক্ষণ দেয়া হয়। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, নির্বাচনের আগে এই পাঁচ ব্যাটালিয়নকে মাঠে নামানোর জন্য প্রয়োজনে চার মাসের প্রশিক্ষণ দেয়া হতে পারে। আবার সরকারি বন্ধের দিনগুলোতে সাধারণত প্রশিক্ষণ দেয়া হয় না বা পিটি-প্যারেড হয় না। কিন্তু সরকার চাইলে বিশেষ পরিস্থিতি বিবেচনায় শুক্র, শনি ও সরকারি দিনগুলোতে প্রশিক্ষণ দিয়ে এই গ্যাপটা পূরণ করা হতে পারে। সবকিছুই নির্ভর করছে কত দ্রুত এই পদ সৃজন কার্যক্রম শেষ হয়, সেটার ওপর।

দেশে বর্তমানে মোট ৪২ ব্যাটালিয়ন আনসার রয়েছে। এদের মধ্যে ৩৯টি পুরুষ ব্যাটালিয়ন। দু’টি নারী আনসার ব্যাটালিয়ন এবং বাকি একটি আনসার গার্ড ব্যাটালিয়ন বা এজিবি। আনসারের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ৩৯তম ব্যাটালিয়ন সৃষ্টির পর আট থেকে ৯ বছর অতিবাহিত হলেও নতুন কোনো ব্যাটালিয়ন তৈরি করা হয়নি। কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, রামপাল বিদ্যুৎকেন্দ্র ও কক্সবাজারের উখিয়াসহ বেশকিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় অনেক আনসার সদস্যকে মোতায়েন করতে হয়েছে। ফলে নির্বাচন ঘিরে এসব সদস্যকে এনে আবার নির্বাচনী ডিউটির জন্য মোতায়েন করাও অসম্ভব হয়ে পড়ে। এ ছাড়া সমতলে যেসব সদস্য রয়েছে তাদের সংখ্যাও পর্যাপ্ত নয়। ফলে নতুন ব্যাটালিয়ন গঠন জরুরি হয়ে পড়েছে। সাধারণত আনসার সদস্যরা প্রশিক্ষণ পাওয়ার পর এলএমজি ও অ্যাসল্ট রাইফেল বা চায়না রাইফেল নিয়ে ডিউটি করেন। তবে নতুন এই ব্যাটালিয়ন সদস্যরা আধুনিক অস্ত্রে সজ্জিত থাকবেন।

Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×