ঢাকা, ২৯ ডিসেম্বর-২০২৫
ক্রাইম রিপোর্টার : রাজধানীতে আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. রাসেল সিকদার ওরফে কিলার রাসেল (২৫) ও মো. মহিউদ্দিন (২২)। রবিবার রাতে গুলশান আইডিয়াল স্কুলের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ ২৯ ডিসেম্বর (সোমবার) এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রবিবার গুলশান আইডিয়াল স্কুলের সামনে চেকপোস্টে কয়েকজন লোকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তল্লাশির চেষ্টা করলে পালানোর সময় রাসেল এবং মহিউদ্দিনকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা তাদের কাছে থাকা এসব অস্ত্র গুলির স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এসব অস্ত্র-গুলির উৎস সম্পর্কে জানতে মামলার তদন্ত অব্যাহত রেখেছে গুলশান থানা পুলিশ।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


