আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার

ঢাকা, ২২ আগস্ট-২০২৫

স্টাফ রিপোর্টার : আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন,  আগামী নির্বাচন যাতে সর্বজন গ্রহণযোগ্য হয়, সেজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। ২২ আগস্ট (শুক্রবার) রাতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)-এর ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এসব কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, আগামী জাতীয় নির্বাচন যাতে সুন্দর ও সুষ্ঠ হয়, সেজন্য এখন থেকে কাজ শুরু করেছে পুলিশ। পাশাপাশি ২০১৮ সালের নির্বাচনের মতো কলঙ্ক মোচনের জন্যও তারা এখন থেকে প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে পুলিশ কাজ শুরু করেছে। তিনি আরো বলেন, নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন দেশে বিদেশে সকলের কাছে গ্রহণযোগ্য হবে। তিনি জানান, গত ৫ আগস্টের পর পুলিশের মনোনল ভেঙে পড়ে। তবে সম্মিলিত প্রচেষ্টায় সেই মনোবল গত একবছরে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এমএম বাদশা।

এর আগে ক্র্যাব সদস্যদের কৃতি সন্তানদের মাঝে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ রেজাল্ট করায় তাদের হাতে ক্রেস্ট তুলেন দেন ডিএমপি কমিশনার। সংগঠনটির ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে ক্র্যাব কার্যালয়ে কেক কাটার পর বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। বিকেলে সদস্যদের হেলথ টেস্ট এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করেন প্রখ্যাত গায়ক আসিফ আকবর।

Related News :

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে

বারিধারায় গাড়িচাপায় হত্যা মামলা : একটি জীবনের মূল্য মাত্র ৯ লাখ টাকা

বারিধারায় গাড়িচাপায় হত্যা মামলা : একটি জীবনের মূল্য মাত্র ৯ লাখ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×