ঢাকা, ১৯ ফেব্রুয়ারি-২০২৬
স্টাফ রিপোর্টার : অমর একুশে ফেব্রুয়ারিতে ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বাংলা একাডেমি। আজ ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহিদ মিনারে একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হবে।
কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে সকাল ৮ টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে স্বরচিত কবিতা পাঠের আসর। সকাল ১১ টায় একাডেমির নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে অমর একুশে বক্তৃতা-২০২৬। এতে স্বাগত বক্তৃতা করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। ‘একটি স্কুল-মাসিক ম্যাগাজিন ছাত্র-সুহৃদ’র ইতিবৃত্ত’ শীর্ষক অমর একুশে বক্তৃতা করবেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ্।
অনুষ্ঠানে সভাপ্রধান হিসেবে থাকবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
Related News :

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রাজধানীতে কোটি টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ-সরঞ্জামসহ গ্রেপ্তার ৩


