অভিযানে ক্ষতিগ্রস্ত তিন রিকশা চালক’কে ৫০ হাজার টাকা করে অনুদান ও চাকরির ব্যবস্থা করেছে ডিএনসিসি

ঢাকা, ১৪ মে-২০২৫

এম.এ জাহান (স্টাফ রিপোর্টার) : রাজধানীর আসাদগেট এলাকায় মূল সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে পরিচালিত অভিযানে ক্ষতিগ্রস্ত তিন রিকশা চালককে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান এবং তাদের জন্য চাকরির ব্যবস্থা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও ডিএনসিসি যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় মূল রাস্তায় চলাচলরত ব্যাটারি চালিত রিকশা জব্দ করা হয় এবং এর মধ্যে কয়েকটি রিকশা গুড়িয়ে দেয়া হয়। গণমাধ্যমে রিকশা চালকের দুরবস্থা ও আর্তনাদের খবর ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের চোখে পড়লে তিনি তৎক্ষণাৎ এই তিন রিকশা চালকের সহায়তার প্রতিশ্রুতি দেন।

ডিএনসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ১৪ মে (বুধবার) বিকেলে ডিএনসিসি’র প্রশাসকের কার্যালয় ক্ষতিগ্রস্ত তিন রিকশা চালককে ৫০ হাজার টাকা করে ১ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। এসময় প্রশাসক বলেন, মানবিক দিক বিবেচনায় নিয়ে অভিযানে ক্ষতিগ্রস্ত রিকশা চালকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে কিন্তু এটা পুনরাবৃত্তি হবে না। যারা ব্যাটারি চালিত অবৈধ রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তারা বিকল্প আয়ের উৎস খুঁজে নেন। ঢাকা শহরের মূল রাস্তায় কোনো রিকশা চলতে পারবে না।

ক্ষতিগ্রস্ত রিকশা চালকরা হলেন, বেলকুচি সিরাজগঞ্জের মো. খলিল, ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার রাসেল মিয়া, বাকেরগঞ্জ বরিশালের সুমন মৃধা। এ সময় ডিএনসিসি প্রশাসক এই তিনজন রিকশা চালককে চাকরির ব্যবস্থা করে দিতে ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, সড়কের শৃঙ্খলা ফিরাতে ব্যাটারি চালিত এইসব অবৈধ রিকশা অপসারণের বিকল্প নাই। সরকার ইতোমধ্যে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বুয়েট কর্তৃক অনুমোদিত ব্যাটারি চালিত রিকশা প্রস্তুত করতে কয়েকটি কোম্পানিকে অনুমতি দিয়েছে। এইসব রিকশা চালকদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে ব্র্যাক প্রায় এক লাখ রিকশা চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে। এই মাসের মধ্যেই এই কার্যক্রম শুরু হবে।

এসময় অন্যান্যের মধ্যে ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজাসহ ডিএনসিসি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related News :

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে

বারিধারায় গাড়িচাপায় হত্যা মামলা : একটি জীবনের মূল্য মাত্র ৯ লাখ টাকা

বারিধারায় গাড়িচাপায় হত্যা মামলা : একটি জীবনের মূল্য মাত্র ৯ লাখ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×