অবৈধভাবে নিয়োগ পাওয়া অধ্যক্ষের বিরুদ্ধে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর-২০২৫

মোঃ সোহেল রানা, (জ্যেষ্ঠ প্রতিবেদক) : বাগেরহাট জেলার শরণখোলায় অবস্থিত ড. মাসুম বিল্লাহ ডি.এন কারিগরি কলেজের অধ্যক্ষ মুহাঃ মাহমুদুল হাসানের বিরুদ্ধে একের পর এক জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় শিক্ষক-কর্মচারী, ট্রাস্টি ও ভুক্তভোগীদের অভিযোগ, তিনি শিক্ষানীতিমালা ভঙ্গ করে ভুয়া যোগ্যতার মাধ্যমে অধ্যক্ষ পদে নিয়োগ নেন এবং দুই দশক ধরে নানা অনিয়ম চালিয়ে যাচ্ছেন।

অভিযোগপত্রে বলা হয়েছে- শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও ভুয়া সনদ ব্যবহার করে অধ্যক্ষ পদে যোগদান। প্রয়োজনীয় ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তথ্য গোপন করে নিয়োগ নেওয়া। একই সময়ে দুইটি একাডেমিক ডিগ্রি (ফাজিল ও বিএ অনার্স) অর্জন করে আইনের চোখে প্রতারণা করা। অধ্যক্ষের অধীনে কাজ না করার ঘোষণা দিয়ে ২৯ জনের মধ্যে ২৭ জন শিক্ষক-কর্মচারী অনাস্থা প্রস্তাব দিয়েছেন।শিক্ষক ও চাকরি প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ আদায় এবং কলেজের তহবিল আত্মসাৎ।কলেজে দান করা জমি ও সম্পদ দখল এবং অপব্যবহার। শিক্ষার্থীদের নিবন্ধন ফি গ্রহণ করেও ফর্ম পূরণ না করার মতো ভয়ঙ্কর অনিয়ম। দীর্ঘদিন ধরে কলেজের রেকর্ডপত্র হারিয়ে ফেলার অভিযোগ।

অভিযোগকারী মোঃ মিজানুর রহমান বিশ্বাস জানান, ‘অধ্যক্ষ মুহাঃ মাহমুদুল হাসান শুধু ভুয়া সনদে চাকরি নিয়েই থামেননি, বরং কলেজের কোটি কোটি টাকার সম্পদ, অনুদান ও শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা না নিলে কলেজের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে।’এ ঘটনায় ট্রাস্ট চেয়ারম্যানসহ বহু শিক্ষক-কর্মচারী কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযোগে আরও বলা হয়েছে, অধ্যক্ষের সঙ্গে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি যোগসাজশে লুটপাট চালিয়ে যাচ্ছেন। অভিযোগের কপি ইতোমধ্যেই শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি শিক্ষা অধিদপ্তর, দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। এখন দেখা বাকি, সরকারি কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়।

Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×