ঢাকা, ১০ ফেব্রুয়ারি-২০২৬
চীফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি করপোরেশন ডিএনসিসি’র নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান। ০৯ ফেব্রুয়ারি (সোমবার) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫(ক)-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তাকে এই পদে নিয়োগ দেয়া হলো। তিনি ডিএনসিসির মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সুরাইয়া আখতার জাহান তার মূল পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই পদটি সামলাবেন। এ জন্য তিনি বিধি মোতাবেক কেবল ‘দায়িত্ব ভাতা’ পাবেন, তবে অন্য কোনো আর্থিক বা আনুষঙ্গিক সুবিধা প্রাপ্য হবেন না।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি এক বছরের জন্য ডিএনসিসির প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ এজাজ। স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, তার মেয়াদের পূর্ণতা এবং তা আর না বাড়ানোর সিদ্ধান্তের প্রেক্ষাপটেই নতুন এই নিয়োগ দেয়া হলো।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


