ঢাকা, ২৭ জানুয়ারি-২০২৬
আবুল হাশেম, (রাজশাহী ব্যুরো অফিস) : রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারী (মঙ্গলবার) দুপুরে পারসাওতা বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।
উক্ত অনুষ্ঠানে রাজশাহী-৬ আসনে প্রতিদ্বন্দ্বি চারজন প্রার্থী তাদের নিজ নিজ ইশতেহার পাঠ করেন। এরমধ্যে- বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ শারীরিকভাবে অসুস্থ থাকায় তার পক্ষে ইশতেহার পাঠ করেন জাকিরুল ইসলাম বিকুল। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আব্দুল সালাম সুরুজ এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইকবাল হোসেন তাদের ইশতেহার পাঠ করেন।
ইশতেহার পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট-বাঘা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেদ, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ফারুকী, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেরাজুল হক।
Related News :

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই ভারতীয় মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

পাবনায় ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, পাশের বাড়ি থেকে ছেলে আটক


