ঢাকা, ১৯ জানুয়ারি-২০২৬
স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় ভাড়াটিয়া এবং বাড়িওয়ালাদের অধিকার ও স্বার্থ রক্ষায় একটি নতুন ‘বাড়িভাড়া নির্দেশিকা’ প্রস্তুত করা হয়েছে। বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১-এর আলোকে প্রস্তুতকৃত এই নির্দেশিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের লক্ষ্যে আগামীকাল ২০ জানুয়ারি (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ডিএনসিসি।
আজ ১৯ জানুয়ারি (সোমবার) ডিএনসিসি’র জনসংযোগ কর্মকর্তা মো. জোবায়ের হোসেন এ তথ্য জানান। তিনি জানায়, আগামীকাল মঙ্গলবার বেলা ১২টায় রাজধানীর গুলশান-২ এ অবস্থিত নগর ভবনের লেভেল-৬ এ এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে নির্দেশিকাটি উপস্থাপন করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। এসময় নির্দেশিকার বিভিন্ন দিক বিস্তারিত তুলে ধরা হবে।
Related News :

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রাজধানীতে কোটি টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ-সরঞ্জামসহ গ্রেপ্তার ৩


