ঢাকা, ১৫ জানুয়ারি-২০২৬
চীফ রিপোর্টার : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন ও কমিশনার পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫’-এর বিধান অনুযায়ী উপযুক্ত ও যোগ্য ব্যক্তিদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে আজ ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৬-এ উল্লেখিত যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীরা তাদের জীবন-বৃত্তান্ত এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আবেদন করতে পারবেন। আগামী ২৫ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত আবেদনপত্র পাঠানো যাবে। আগ্রহী প্রার্থীদের তথ্যাদি সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় (কক্ষ নং-৬২৮, ভবন নং-০৪, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) বরাবর ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে বলা হয়েছে। এছাড়া বিকল্প হিসেবে ই-মেইল-secretary@legislativediv.gov.b ঠিকানায়ও আবেদন পাঠানো যাবে।
আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (ড্রাফটিং) মোহাম্মদ আসাদুজ্জামান নূর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিশনের কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ করার লক্ষ্যে যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহের সুবিধার্থেই এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
Related News :

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মোংলা বন্দর, সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর ৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড 'জাতীয় পতাকা' প্রদান অনুষ্ঠিত

দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

হাইতিতে গ্যাং সাপ্রেশন ফোর্সে (GSF) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রবর্তী দলের বাংলাদেশ ...

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির

বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে বিমরাডের কর্মশালা অনুষ্ঠিত


