মানিকগঞ্জ হাসপাতালে নারীকে ‘ধর্ষণ’ : ২ আনসার সদস্য আটক

ঢাকা, ১৪ জানুয়ারি-২০২৬

জেলা প্রতিনিধি : মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার বলেন, সদর হাসপাতালে এই ঘটনায় দুজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক আনসার সদস্যরা হলেন- শাহাদাত হোসেন ও আবু সাঈদ।

ভুক্তভোগী নারীর স্বামী জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জে। রবিবার রাতে তারা একটি ব্যাটারিচালিত ভ্যানে করে মানিকগঞ্জের বেতিলায় এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে দেরি হয়ে যাওয়ায় নিরাপত্তার কারণে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অবস্থান নেন। এ সময় দুই আনসার সদস্য নিরাপত্তার অজুহাতে তাদের প্রথমে হাসপাতালের দ্বিতীয় তলায় নিয়ে যান। এরপর হাসপাতালের নতুন ভবনের ১০ তলার নিচ তলায় স্বামীকে রেখে ওই ভবনের দ্বিতীয় তলায় নারীকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। পরে ওই নারী তার স্বামীকে সবকিছু বলেন এবং তারা থানায় গিয়ে অভিযোগ দেন।

পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার বলেন, ‘অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে দুই আনসার সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে। এ ছাড়া মেয়েটি যেন সঠিক চিকিৎসা পায় সেই বিষয়টি দেখার জন্য হাসপাতালে এসেছি। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম অব্যাহত আছে।’

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ার পর পরই দুই আনসর সদস্যকে বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের দায় বাহিনী নেবে না। এ ঘটনায় দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ বাহাউদ্দীন বলেন, তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×