ঢাকা, ০৯ জানুয়ারি-২০২৬
ক্রাইম রিপোর্টার : রাজধানীর পল্লবীতে মাদক বিরোধী যৌথ অভিযানে পিস্তল ও মাদকসহ চারজন গ্রেফতার। পল্লবী থানা পুলিশ উক্ত থানা এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে মাদক বিরোধী যৌথ অভিযান চালিয়ে মিরপুরের মাদক ব্যবসায়ী শাহজাদী বেগমসহ চারজনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর ১২ নম্বর সেকশনের ব্লক-ডি এর মাদক সম্রাজ্ঞী শাহজাদী বেগমের বাড়িতে পল্লবী থানা পুলিশ ও সেনা বাহিনীসহ যৌথ অভিযান চালানো হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ ০৯ জানুয়ারি (শুক্রবার) এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো- শাহজাদী বেগম (৪০), বেলি (৩২), মো. রনি (৪০) ও মো. ইসলাম (৪৫)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ৪৬০ গ্রাম হেরোইন, ৫৮০ গ্রাম গাঁজা ও পাঁচটি স্মার্ট ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


