ঢাকা, ০৫ জানুয়ারি-২০২৬
স্টাফ রিপোর্টার : যৌথ নদী কমিশনের পক্ষের পুনর্গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ০৫ জানুয়ারি (সোমবার) রাজধানীর গ্রীন রোডে অবস্থিত পানি ভবনে কমিশনের চেয়ারম্যান ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে এ সভা হয়।
এসময় যৌথ নদী কমিশনের সদস্য প্রকৌশলী মো. আনোয়ার কাদির কমিশনকে বিধি মোতাবেক বিভিন্ন বিষয়সহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কেও অবহিত করেন।
পূনর্গঠিত কমিটির সদস্যরা হলেন- কমিশনের চেয়ারম্যান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; সদস্যরা হলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক, যৌথ নদী কমিশনের প্রকৌশলী, বুয়েটের পানি সম্পদ কৌশল বিভাগের প্রকৌশলী অধ্যাপক ড. মো.আতাউর রহমান, সরকারের সাবেক সচিব ও বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেস অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইজিএম) এর খন্ডকালীন অনুষদ বিশেষজ্ঞ ড. মাহফুজুল হক এবং সাবেক রাষ্ট্রদূত মেহ্দী হাসান।
Related News :

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মোংলা বন্দর, সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর ৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড 'জাতীয় পতাকা' প্রদান অনুষ্ঠিত

দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

হাইতিতে গ্যাং সাপ্রেশন ফোর্সে (GSF) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রবর্তী দলের বাংলাদেশ ...

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির

বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে বিমরাডের কর্মশালা অনুষ্ঠিত


