ঢাকা, ২১ ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার : রাজধানীর যাত্রাবাড়ীর একটি মাদরাসার ওয়াশরুম থেকে ৯ বছর বয়সী এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২০ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যায় কুতুবখালী এলাকার মাদরাসাতুল ইত্বকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ বাচ্চার গলায় নখের আঁচড় দেখা গেছে। এটি বলাৎকারের ঘটনাও হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন তারা। তবে, মাদরাসা কর্তৃপক্ষের দাবি, ওই শিক্ষার্থী গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে, এই ঘটনায় যাত্রাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নিহত শিক্ষার্থীর পরিবার।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


