ঢাকা, ০৯ ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি’র অবৈধ হকার উচ্ছেদ অভিযানে বাধা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ০৯ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর বেলায় মিরপুর-১ নম্বর গোল চত্বর এলাকায় ঘটনাটি ঘটে।
ডিএনসিসি অঞ্চল-২ এর আওতাধীন মিরপুর-১ নম্বর গোল চত্বর ও বাগদাদ শপিং কমপ্লেক্সের আশপাশ এলাকায় অবৈধ স্থাপনাসহ বিভিন্ন দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন।
অভিযান চলাকালে মিরপুর-১ নম্বর মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের সামনে শতাধিক হকার ম্যাজিস্ট্রেটের গাড়ি ও অভিযানে অংশগ্রহণকারীদের ওপর অতর্কিত ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে উচ্ছেদে বাধাদানকারীরা ম্যাজিস্ট্রেটের গাড়ির পেছন থেকে ধাওয়া দিয়ে কয়েক দফা ভাঙচুর করে।
ঘটনাটি নিশ্চিত করে ডিএমপি’র শাহআলী থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


