ঢাকা, ২৪ নভেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার : আগামী ৩ ডিসেম্বর ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হবে। জাতিসংঘ কর্তৃক নির্ধারিত এবারের প্রতিপাদ্য ‘Fostering disability inclusive societies for advancing social progress’ ‘(প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি)’। দিবসটি উদযাপনের অংশ হিসেবে ঢাকায় মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ক্যাম্পাসে আগামী ৩-৫ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ শাবু ইউছুফ সচিব অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন থেকে প্রতিবন্ধী ব্যক্তি ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করবেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ


